ভারতপুর–১ সমষ্টি উন্নয়ন ব্লক মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার এবং মালদা ডিভিশনের অর্ন্তগত। এই ব্লকের উত্তরে কান্দি সমষ্টি উন্নয়ন ব্লক, পূর্বে বেলডাঙা–২ সমষ্টি উন্নয়ন ব্লক, দক্ষিণে ভারতপুর–২ সমষ্টি উন্নয়ন ব্লক এবং পশ্চিমে বরোয়া সমষ্টি উন্নয়ন ব্লক অবস্থিত। ভারতপুর–১ সমষ্টি উন্নয়ন ব্লকের মোট আয়তন ১৮৩.৭২ বর্গ কিলোমিটার। এই ব্লকের অধীনে ৮টি গ্রাম পঞ্চায়েত, ১২১টি গ্রাম সংসদ, ৯২টি মৌজা এবং ৮২টি জনবসতিপূর্ণ গ্রাম রয়েছে। ময়ূরাক্ষী, বাবলা ও কুয়ে নদী এই ব্লকের প্রধান নদী।
আলুগ্রাম, আমলাই, ভরতপুর, সিজগ্রাম এবং তালগ্রাম গ্রাম পঞ্চায়েত গুলি ৬৯-ভরতপুর বিধানসভা এবং গড্ডা, গুন্দিরিয়া ও জজান গ্রাম পঞ্চায়েত এই তিনটি জিপি ৬৭-বরোয়া (সং) বিধানসভার অর্ন্তগত।
ভারতপুর–১ উন্নয়ন ব্লক রাজ্য ও কেন্দ্র সরকারের বিভিন্ন উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কর্মসূচি নির্ধারিত নির্দেশিকা অনুযায়ী বাস্তবায়ন করে চলেছে। গ্রামীণ উন্নয়ন ও জনগণের জীবনযাত্রার মানোন্নয়নের লক্ষ্যে সংশ্লিষ্ট দপ্তর ও গ্রাম পঞ্চায়েতসমূহের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রকল্পসমূহ নিয়মিত তদারকি ও পর্যবেক্ষণের আওতায় রয়েছে।